• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আনজুমানে আল ইসলাহ শারজাহ শাখার নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে আল মামুরা গ্রুপ সংযুক্ত আরব আমিরাত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৩, ১৪:০১ অপরাহ্ণ
আনজুমানে আল ইসলাহ শারজাহ শাখার নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে আল মামুরা গ্রুপ সংযুক্ত আরব আমিরাত।

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধিঃ উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামিল, শামসুল উলামা হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব কিবলার ফুলতলী (রহ.) এর মুবারক হাতে গড়া সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সংযুক্ত আরব আমিরাতের আওতাধীন শারজাহ শাখার কাউন্সিল
৯ সেপ্টেম্বর, ২০২৩, শনিবার, রাত ৯ ঘঠিকায় শারজাহস্থ হুদাইবিয়া রেস্টুরেন্ট এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে সর্ব সম্মতিক্রমে মাওলানা মো. ছাদিকুর রহমান চৌধুরীকে সভাপতি, মুজিব আজহারকে সাধারণ সম্পাদক ও আব্দুস ছামাদ ছালমানকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে ২৮ সদস্য বিশিষ্ট কমিটি ও ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আল মামুরা গ্রুপ সংযুক্ত আরব আমিরাত এর চেয়ারম্যান মির্জা আবু সুফিয়ান।