• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে নৌকার পক্ষে আফরুজা বারীর গনসংযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৩, ১৩:৫৯ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে নৌকার পক্ষে আফরুজা বারীর গনসংযোগ

আসাদুল ইসলাম, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিতে গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ধুবনী বাজারে নৌকা মার্কার সমর্থনে স্থানীয় নেতাকর্মীসহ গনসংযোগ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী।

গনসংযোগ কালে আফরুজা বারী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ,শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়।শেখ হাসিনার সরকারে থাকায় আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দে আলী, সহসভাপতি ওসমান আলী,দুর্লভ চেয়ারম্যান,ওয়ার্ড সভাপতি আশরাফুল ইসলাম,বিদুভূষন, রশিদ মাষ্টার, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম সহ আরও অনেকে।