• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে সিলেট জেলা ও মহানগর যুবলীগের নবগঠিত কমিটি শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৩, ১১:৪২ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে সিলেট জেলা ও মহানগর যুবলীগের নবগঠিত কমিটি শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

আজ সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। পরে বঙ্গবন্ধু ভবনে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন।

এসময় সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য শামীম আহমদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদারসহ জেলা ও মহানগর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #