• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভিডব্লিউবি’র চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৩, ১০:১১ পূর্বাহ্ণ
ভিডব্লিউবি’র চাল বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৩০৮ জন ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সুবাধিভোগী পরিবারের মাঝে দুই মাসের ৬০ কেজি হারে চাল বিতরণ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মোল্লা, আবুল কালাম মৃধা, লোকমান আকন প্রমূখ।