• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবন্ধীদের মাঝে ছাগল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ণ
প্রতিবন্ধীদের মাঝে ছাগল বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের লক্ষে বরিশালের গৌরনদীতে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা চত্বরে একটি বেসরকারী উন্নয়ন সংস্থার আয়োজনে ছাগল বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আব্দুল্লাহ খান। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সরিকল ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা প্রমূখ। শেষে উপজেলার ২৩ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ছাগল ও চারজনকে মোট ২০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়।