• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারী কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবী, ৬ মাসের জেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৩, ১৪:০৭ অপরাহ্ণ
সরকারী কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবী, ৬ মাসের জেল

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারী কর্মকর্তা পরিচয়ে ভাতা দেয়ার কথা কলে উৎকোচ চাওয়ার দায়ে মো: জহুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (১১ সেপ্টেম্বর) মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা এ কারাদণ্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত মো: জহুরুল ইসলাম নাটোর জেলার সিংগা উপজেলার তেমুখ গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা বলেন, জহুরুল ইসলাম সরকারী উর্ধতন কর্মকর্তা পরিচয় দিয়ে উপজেলার দিগনগর ইউনিয়নে প্রতিবন্ধী ভাতা করে দেয়ার কথা বলে সুবিধাভোগীদের কাছে অর্থ দাবী করেন।

এসময় এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে উপজেলা কার্যালয়ে নিয়ে আসে। পরে বিষয়টি এলাকাবাসী জানালে স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে জহুরুল ইসলামকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

তিনি আরো জানান, দন্ডপ্রাপ্ত মো: জহুরুল ইসলামকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। #