মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ১৩০০ শিক্ষকদের আগষ্টের বেতন হয়নি আজ অব্দি। আজ ১২ই সেপ্টেম্বর এক মাস পেরিয়ে আরেক মাসের প্রায় অর্ধেক। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যেখানে বেতন নির্ভর, বেতনের উপরই তাদের সংসার চলে। তাই মানবেতর জিবন যাপন করছেন তারা। বিশ্বস্ত সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে উপজেলার শিক্ষা অফিসারের পদ শুন্য থাকায় ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার দিয়েই চলে প্রাথমিক শিক্ষা অফিস। এব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনিরুজ্জামান জানান ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন বদলী জনিত কারণে আথিক লেনদেন এর ক্ষমতা না দেওয়ার কারনে এই সমস্যার সৃষ্টি হয়েছে ২/১ দিনের মধ্যেই সমাধান হবে বলে তিনি জানান। প্রধান শিক্ষক আব্দুল লতিফ এর কাছে জানতে চাইলে তিনি জানান, গত মাসের ২০ তারিখে ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার শাহাদাৎ হোসেনকে বদলী করায় মেহেন্দিগঞ্জ উপজেলার অন্য সহকারী শিক্ষা অফিসারদের মধ্যে ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসারের জন্য প্রথমে সহকারী উপজেলা শিক্ষা অফিসার কিরন চন্দ বালা নাম সুপারিশ করে পাঠানো হলে অধিদপ্তর থেকে তার প্রস্তাব ফেরত দেওয়া হয়। এর পর সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মনিরুজ্জামান এর নামের প্রস্তাব পঠানো হলে অধিদপ্তর থেকে এখনো আর্থিক দায়িত্ব প্রদান করা হয়নি। যার ফলে উপজেলার ১৩০০ শিক্ষক মানবেতর জীবন যাপন করছেন।
সহকারী শিক্ষক আমিনুল ইসলাম ফরাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন ভাই এক মাস পেরিয়ে আরেক মাসের প্রায় অর্ধেক এখন আর চলা মুশকিল। তাই কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন যাতে দ্রুত শিক্ষকদের বেতন দেওয়ার ব্যবস্থা করা হয়।