এস মিজানুল ইসলাম, বানারীপাড়া(বরিশাল) বিশেষ প্রতিনিধি।। বানারীপাড়া দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের আর্থিক অনিয়মের অভিযোগে শিক্ষার্থী ও স্থানীয়রা অবরুদ্ধ করে। পুলিশ প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেনকে
উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে সোমবার ১১ সেপ্টেম্বর।
এবিষয়ে বিক্ষোভকারী আতিকুর রহমান রাজিব জানান স্কুলের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেনের অত্যাচারে দপ্তরি । ল হাই স্টোক করে মারা যান। এছাড়াও তার স্ত্রী বরিশালে হাসপাতালে ভর্তি আছেন, মৃত আব্দুল হাই স্কুলের কাছে ২৩ মাসের বেতন/ভাতা পাওনা রয়েছে কিন্তু প্রধান শিক্ষক তা দিচ্ছেন না। তিনি আরও জানান প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রায় ১ লাখ টাকা হের-ফের করার অভিযোগ রয়েছে। যার ৪০ হাজার টাকার হিসাব ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোর্শদের কাছে দিয়েছে। আর বাকি ৬০ হাজার টাকা তিনি পরে দিয়ে দিবেন। তিনি আরও জানান স্কুলের অভিভাবক সদস্য মোঃ হারুনের কাছে স্কুলের সিসি ক্যামেরা তিনি নিয়ন্ত্রণ করেন এটা কতটুকু যৌক্তিক তা তার বোধগম্য হচ্ছেনা।
সরেজমিনে গিয়ে তথ্য সুত্রে জানা যায় প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন ২০ মে ২০২১ সালে তিনি নিয়োগ পেলেও রেজিষ্ট্রারে ২০২০ সালে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বেতন গ্রহণ করেছেন। চলতি বছরের ১০ জানুয়ারী সহকারী পরিচালক (মাধ্যমিক উইং) কাওসার আহমেদ স্বাক্ষরিত একটি চিঠিতে জানা গেছে প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেনের নিয়োগকালীন কাম্য শিক্ষাগত যোগ্যতা না থাকায় তার এমিপও ভুক্তির সুযোগ নেই।
এ বিষয়ে প্রধান শিক্ষক মো.জামাল হোসেনের ব্যক্তিগত(01712373571) মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
এ বিষয়ে মোঃ হারুন জানান তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও অসত্য।
ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোর্শদের জানান, আমার কাছে প্রধান শিক্ষক কোন টাকা দেয়নি। আমি শুনেছি ব্যাংকে নাকি জমা দিয়েছে।
এ ব্যাপারে বানারীপাড়া থানার উপ পরিদর্শক ওসমান গনি জানান স্কুল সংশ্লিষ্টদের মধ্যে আর্থিক লেনদেনের একটা ঝামেলা রয়েছে তা নিয়ে ১২ সেপ্টেম্বর দুপুরে স্কুলে বৈঠক হবে।#