• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীর ওসি আফজাল নবম বারের মতো শ্রেষ্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৩, ১২:৫৩ অপরাহ্ণ
গৌরনদীর ওসি আফজাল নবম বারের মতো শ্রেষ্ট

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জেলার শ্রেষ্ট ওসি হিসেবে নির্বাচিত হয়েছে। এ নিয়ে তিনি নবম বারের মতো শ্রেষ্ট ওসি নির্বাচিত হয়েছেন।
বুধবার সকালে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে সভা শেষে আগষ্ট/২৩ মাসের সামগ্রিক পারফর্মেন্সের ভিত্তিতে তাকে শ্রেষ্ট ওসি হিসেবে ঘোষনা করা হয়। পরে জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের হাত থেকে ক্রেষ্ট ও সনদ গ্রহন করেন ওসি আফজাল। এসময় গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন