• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নবাবগঞ্জে শিক্ষিকার প্রহারে শিক্ষার্থী অসুস্থ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ণ
নবাবগঞ্জে শিক্ষিকার প্রহারে শিক্ষার্থী অসুস্থ

ইমরান হোসাইন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি –

দিনাজপুরের নবাবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ উঠছে।গতকাল (মঙ্গলবার) বেলা সাড়ে বারোটার দিকে নবাবগঞ্জ মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র মোঃ নাঈম বাবু (৯) কে ঐ বিদ্যালয়ের অংক শিক্ষিকা সাজেনা বেগম অংকে ভুল করায় কান ও মাথায় প্রহার করে বলে জানিয়েছে ঐ শিক্ষার্থী।

ঐ শিক্ষার্থীর পিতা মোঃ রেজাউল বলেন, প্রতিদিনের ন্যায় গতকালো সুস্থ অবস্থায় স্কুলে যায় তার ছেলে, কিন্তু কান ও মাথায় প্রহারের চিন্হ নিয়ে বাড়িতে আসে এবং বমি করতে থাকে।এসব ক্ষত চিন্হের ব্যাপারে জিজ্ঞেস করলে তার ছেলে জানান তার অংক শিক্ষকা তাকে মেরেছে।সাথে সাথে তিনি স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে ওষুধ আনেন,কিন্তু তার শারিরীক অবস্থার আরো অবনতি হতে থাকে।

তার মা বলেন, গত রাত থেকে প্রায় ২০ বার বমি করছে, মাথা ও কান প্রচন্ড ব্যাথা করছে এমতাবস্থায় তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরো বলেন,আমার ভালো ছেলে স্কুলে গেল এরকম অসুস্থ হয়ে এলো।আমি ঐ শিক্ষিকার বিচার চাই।