• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লুৎফরের প্রচেষ্টায় এবার ক্রিয়ায় শ্রেষ্ঠ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৩, ১২:৫৫ অপরাহ্ণ
লুৎফরের প্রচেষ্টায় এবার ক্রিয়ায় শ্রেষ্ঠ

স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর দশমিনা উপজেলার ঐতিহ্যবাহী বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবার ক্রিয়া প্রতিযোগিতায় শ্রেষ্ঠা হয়েছে। মুখথুবড়ে পড়া শিক্ষায় সফলতা ফিরিয়ে আনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলোয়ও সাফল্য ফিরিয়ে এনেছেন প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান। এতে প্রশংসাবাক্যে ভাসছেন বিদ্যালয় প্রধান। দীর্ঘ বছর পর ঐতিহ্যবাহী বিদ্যালয়টির এমন সাফল্যে অবাক সবাই। প্রতিষ্ঠানের অর্জনে আনন্দিত শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকরা। চলতি বছরের ৫০ তম জাতীয় ক্রিয়া প্রতিযোগিতায় ফুটবলে উপজেলার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখানেই শেষ নয়। ওই প্রতিযোগিতায় হ্যান্ডবল ও কাবাডিতে রানার্স আপ হয়েছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আর বালিকা সাতার প্রতিযোগিতায় অর্জন হয়েছে পাঁচটি পুরস্কার। প্রধান শিক্ষকের দিকনির্দেশনায় ক্রিয়ায় সাফল্যর মধ্য দিয়ে নতুন দিগন্তের মোড়ক উন্মোচন করলো ঐতিহ্যবাহী বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিভাবকরা সাফল্যর এমন ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান।