• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় বিপুল পরিমাণ মাদকসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৩, ১৪:৪৮ অপরাহ্ণ
বরগুনায় বিপুল পরিমাণ মাদকসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনা সদর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজা এক হাজার বিশ পিচ ইয়াবাসহ হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তিনি ফুলঝুরি ইউনিয়নের বুড়িরখাল এলাকার  মোতালেব হাওলাদারের ছেলে মোঃ সোহাগ হাওলাদার (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের (ওসি) বসির আলমের নেতৃত্বে এসআই বশির আহম্মেদ, এসআই মারুফ আহমেদ,  এএসআই রুবেল হাওলাদারসহ সংঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ফুলঝুরি ইউনিয়নের বুড়িরখাল এলাকায় নিজঘরের পিছনে রান্না ঘরের মাটির নিচে এই অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার করে মাদক কারবারিকে গ্রেপ্তার করেন।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বসির আলম বলেন, বরগুনা জেলার পুলিশ সুপার আঃ সালাম স্যার এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাঁচ কেজি গাঁজাসহ  মাদক বিক্রেতা ও ২০১৮ সালের কামাল হত্যা মামলার আসামি সোহাগ হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়াও খুন ও মাদকসহ একাধিক মামলা বিচারাধীন আছে