• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের বসুন্দিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি শাহিন আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ণ
যশোরের বসুন্দিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি শাহিন আটক

আবু তাহের, নিজস্ব প্রতিনিধি :
যশোর সদরের বসুন্দিয়ার পূর্ব গাইদগাছি গ্ৰামের বুরহান আলীর মূদি দোকানের সামনে থেকে বুধবার রাত ১টার দিকে ২০ পিচ ইয়াবা সহ শাহিন নামক এক মাদক কারবারিকে আটক করে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের এ এসআই আব্দুলম আলিম।

আটককৃত আসামি হলো গাইদগাছি পূর্ব পাড়ার ওমর আলী মোল্লার ছেলে মোঃ শাহিন (৩০)।

ঘটনার বিবরণে পুলিশ জানায়, বুধবার রাত ১টার দিকে ,ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ডিউটি চলাকালীন, গোপন সংবাদের ভিত্তিতে গাইদগাছি থেকে ২০পিচ ইয়াবা সহ শাহিন কে আটক করা হয়। পুলিশ আরো জানায়, শাহিন দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। শাহিন কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।