রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিভিন্ন দেশের সাথে বাংলাদেশও বৈশ্বয়িক পরিবর্তন ঘটছে। বিশ্বের উন্নত দেশ গুলোর লাগামহীন কার্বন নিঃসরণ ও ফসিল ফুয়েলের ব্যবহার, আমাদের মতো নিম্ন আয়ের দেশগুলোকে দিন দিন সবচেয়ে ঝুকিপূর্ণ দেশ হিসেবে পরিনত হচ্ছে। প্রতি বছরের ন্যায় এ বছরেও দেশের তরুণরা ঐক্যবদ্ধভাবে দিনাজপুরে সিক্ত বাংলাদেশ , লাল সবুজ ও মুক্ত আকাশ এর ব্যানারে ৩টি সংগঠন যৌথভাবে জলবায়ু সুবিচারের দাবীতে বিশ্ব জলবায়ু ধর্মঘট এর আয়োজন করে।
১৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা “গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক” সিক্ত বাংলাদেশ,লাল সবুজ ও মুক্ত আকাশের ব্যানারে ঘন্টাব্যাপী এই মানব বন্ধন কর্মসূচী পালন করে।
মুক্ত আকাশের উপদেষ্টা মোঃ সাইফুল আলমের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে দেশের যে ক্ষতি হয়েছে সেটার ক্ষতিপূরন আদায়ে সকলকে একত্রিত হওয়ার দাবী জানান তরুণ জলবায়ু কর্মীরা । বিশ্ব নেতাদের এখনি ফসিল ফুয়েলে বিনিয়োগ বন্ধ করে রিনিএবল এনার্জিতে বিনিয়োগের দাবী জানান তারা, এসময় বক্তারা বলেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা বিভিন্ন ভাবে আমাদের এই কার্যক্রম চলমান রাখবো ।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্ত আকাশের প্রতিষ্ঠাতা সভাপতি এম বি বিপুল রায়,লাল সবুজের সভাপতি লাবু ও সিক্ত বাংলাদেশ জেলা শাখার সভাপতি মো. হাসান কুরাইশী, কাব্য কথা সম্পাদক, শিক্ষক ও কবি নিরঞ্জন হীরা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষক মুকিত হায়দার, জীবন ও প্রকৃতি ফাউন্ডেশনের তথ্য ও প্রচার সম্পাদক মোঃ মোসাদ্দেক হোসেন এবং হাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজনিন নাহার ত্বন্নী,তানভীর হাসান সৌরভ প্রমুখ।