গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার চন্দ্রহার বাজারে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকানে পন্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আব্দুল্লাহ খান।