শাহরিয়ার হিমু, বোরহানউদ্দিন প্রতিনিধি: সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার শীর্ষক শ্লোগানে ভোলার বোরহানউদ্দিনে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন করা হচ্ছে। দিবসটিকে ঘিরে উপজেলা প্রশাসন নানাবিধ কর্মসূচি গ্রহণ করে যার অংশ হিসেবে একটি উন্নয়ন মেলার আয়োজন করা হয়। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ মেলার শুভ উদ্বোধন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামান।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল। উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অথিতি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রাসেল আহমদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিরূপম সরকার সোহাগ, বোরহানউদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন মিয়া, বিআরডিবি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, বোরহানউদ্দিন পৌরসভার প্যানেল মেয়র মো. হারুন-অর-রশিদ প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিদের নিয়ে মেলায় অংশগ্রহণকারী স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামান। মেলায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রায় ২০টি স্টল অংশগ্রহণ করেন।
এছাড়াও শিক্ষার্থীদের উক্ত মেলায় সম্পৃক্ত করার লক্ষ্যে চিত্রাঙ্কন, কুইজ এবং উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়েছে।
এর আগে সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় যা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। আগামী ১৯ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার পর্দা নামবে।