গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের দেয়ালের সাথে ধাক্কা লেগে এম আব্দুল আলিম (৫৩) নামের এক নৌবাহিনীর কর্মকর্তা চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। শনিবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আলিম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তারাবাড়িয়া এলাকার মৃত আব্দুল লতিফ সিকদারের ছেলে। সে (আব্দুল আলিম) নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে পটুয়াখালীর শেরই বাংলা নৌঘাটিতে কর্মরত ছিলো।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার এসআই তমাল জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে বরিশালগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মসজিদের দেয়ালে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয় চালক। দ্রæত তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। রাত সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, ধারনা করা হচ্ছে দীর্ঘ সময় একটানা মোটরসাইকেল চালানোর কারনে দূর্ঘটনাটি ঘটেছে।