• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রবীন-প্রতিবন্ধীদের নিয়ে সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১০:০৪ পূর্বাহ্ণ
প্রবীন-প্রতিবন্ধীদের নিয়ে সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে প্রবীন, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের অধিকার ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।
স্বেচ্ছাসেবী সংস্থা কারিতাসের উদ্যোগে সোমবার সকালে কারিতাসের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, শিক্ষা কর্মকর্তা তাছলিমা বেগম, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। সংস্থার আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, প্রতিবন্ধী নারী ফোরামের সভাপতি মনিয়া আক্তার প্রমূখ।