হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার খালিশপুর, জালপুর ও কেউরিয়া নদী ও খালে বিষ দিয়ে মাছ শিকারের প্রতিবাদ করায় দুই গ্রুপের মাঝে মারামারির ঘটনা ঘটে।এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়।আহতরা হিজলা স্বাস্থ্যেকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
জানাযায় উপজেলার জানপুর বিষকাঠালী ও খালিশপুরে মেঘনা নদীতে প্রায় সময় বিষ প্রয়োগ করে মাছ নিধন চলছে।একটি সিন্ডিকেট চক্র অবাধে অবৈধভাবে মাছ নিধন করছে।এ বিষয়ে প্রশাসনের কোনো তদারকি নেই। এতে শুধু নদীর মাছ নয়,ধ্বংস হচ্ছে জীব ও বৈচিত্র্য।
স্থানীয় বাবুল মাতুব্বর জানায় প্রায় সময় অসাধু মাছ ব্যবসায়ীরা নদীতে বিষ দিয়ে মাছ শিকার করে।এ ঘটনায় অপরাধীরা প্রভাবশালী হওয়ায় কেউ তাদের ভয়ে মুখ খুলছে না।
গুরুতর আহত আবদুর মান্নান মাতুব্বরের ছেলে আমজাদ (২৩) জানায়, সোমবার রাতে তার বাড়ির সামনে নদীতে বিষ দিয়ে মাছ শিকার করছে স্থানীয় জাহাঙ্গীর মিস্ত্রীর ছেলে শাহজালাল,সজিব ও কাউছার। আমরা প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে আমাদের উপর এলোপাতাড়ি হামলা চালিয়ে কয়েকজনকে দ্রুত জখম করে।
এ ঘটনায় পাল্টা অভিযোগ করে জাহাঙ্গীর মিস্ত্রী বলেন,গরু পালনকে কেন্দ্র করে আমাদের উপর হামলা চালায়।ঘটনার দিন আমার ছেলে রাতে গরু খুজতে যায়।কিছুক্ষন পরে মান্নান এর ছেলে আমজাদ,বিল্লাল সহ ৭/৮ জন এসে আমার বাড়িতে হামলা করে মারপিট করে,নগদ অর্থ নিয়ে যায়।
এ ঘটনায় হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুবাইর বলেন,এখনো বিষয়টি অবগত নই।যদি কেউ অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হব।