• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় চিল্লায় আসা ১১ মুসুল্লি মুমূর্ষু অবস্থায় হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৩, ১৬:১৫ অপরাহ্ণ
বানারীপাড়ায় চিল্লায় আসা ১১ মুসুল্লি মুমূর্ষু অবস্থায় হাসপাতালে

এস মিজানুল ইসলাম বানারীপাড়া(বরিশাল) সংবাদদতা: বানারীপাড়া উপজেলার চৌয়ারিপাড়া জামে মসজিদে ময়মনসিংহ জেলার দৌবাইড়া উপজেলার শিবানন্দখিলা গ্রাম থেকে ৪০ দিনের চিল্লায় আসা ১৪জন মুসুল্লির মধ্যে খাবার খেয়ে ১১জন গুরুতর মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
পরে এদের মধ্যে ৩ জনের অবস্থা অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে উন্নত চিকিৎসায় ভর্তি করা হয়েছে বলে জানাগেছে।

তাবলীগ জামাতে আসা মুসুল্লি মো. শাহজালাল বলেন গতকাল রাতের খাবারের পরে তরকারি ও ডাল অবশিষ্ট থাকে সেটাকে গরম করে রেখে দেওয়ার পরে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে খাওয়ার কয়েক ঘন্টা পরে হটাৎ সবাই অচেতন হয়ে যায়। তবে ৩ জন তরকারি না খাওয়ায় তারা সুস্থ আছেন। পরে স্থানীয় মুসুল্লিদের সহয়তায় তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

এবিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ আলম চৌধুরী বলেন, ঘটনা শোনার পর হাসপাতালে ভর্তি মুসুল্লিদের খোঁজখবর নেওয়া হয়ছে। এবং অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। #