• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বাজার নিয়ন্ত্রণে অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৩, ১১:২২ পূর্বাহ্ণ
গৌরনদীতে বাজার নিয়ন্ত্রণে অভিযান

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ আলু, পিয়াজ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে রাখতে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে অভিযান চালানো হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে পিয়াজ বিক্রি না করায় বাজারের এক আড়তদারকে পাঁচ হাজার এবং দোকানে মূল্য তালিকা ও মেয়াদ উর্ত্তীণ পণ্য রাখার দায়ে অপর দুই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খান। এসময় হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গৌরনদী মডেল থানার এসআই মো. ইলিয়াস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।