• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাছের পোনা অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৩, ১১:২০ পূর্বাহ্ণ
মাছের পোনা অবমুক্ত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় বুধবার দুপুরে চারশ’ ৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত করেন বরিশাল মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস, সিনিয়র সহকারী পরিচালক মোঃ ইয়াসিন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খান, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. শেখ আরিফুলরহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার সহ অন্যান্যরা।