• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আজকের দর্পণ’ দশম বর্ষে পদার্পণ উপলক্ষে বরগুনায় নানা কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৩, ১২:৩৭ অপরাহ্ণ
আজকের দর্পণ’ দশম বর্ষে পদার্পণ উপলক্ষে বরগুনায় নানা কর্মসূচি পালিত

বরগুনা জেলা প্রতিনিধি:
ভালোবাসার নয় বছর পূর্ণ করে দশম বর্ষে পদার্পণ করলো পাঠকের জনপ্রিয় তরুণ প্রজন্মের জাতীয় দৈনিক ‘আজকের দর্পণ’। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ‘সত্যের খোঁজে প্রতিদিন’ স্লোগানকে ধারণ করে পেশাদারিত্বের সঙ্গে বস্তু নিষ্ঠ সংবাদ প্রচারের পাশাপাশি বিনোদন, বিভিন্ন অনুষ্ঠান প্রচারের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে পত্রিকাটি।

১০ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) বরগুনা প্রেসক্লাব চত্বরে রেলী, এবং কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল এগারোটায় বরগুনা প্রেসক্লাব কাযার্লয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় এটিএন নিউজ ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সহসভাপতি অ্যাড. মোস্তফা কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ মোতালেব মৃধা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রা দাস ও অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক রেজা।

চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার, সমকালের জেলা প্রতিনিধি ও বরগুনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ জাফর এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ‘আজকের দর্পণ’ পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি মোঃ অলিউল্লাহ্ ইমরান, বমনা উপজেলা প্রতিনিধি মোঃ সিদ্দিকুর রহমান মান্না ও পাথরঘাটা উপজেলা প্রতিনিধি সাকিল আহমেদ।

এই অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত রঞ্জন শীল, সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, সাবেক সভাপতি মনির হোসেন কামাল, জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি অ্যাড. মির্জা হুমায়ুন কবির বাচ্চু, সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, অ্যাড. মনোয়ারা আক্তার, অ্যাড. মারুফ হোসেন, এখন টেলিভিশনের বরগুনা প্রতিনিধি জিহাদ মাহমুদসহ প্রমুখ।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,  ইত্তেফাক এর বরগুনা (দঃ) প্রতিনিধি মাঈনুল আবেদিন খান সুমন, যুবলীগ নেতা তৌহিদ মোল্লা, অ্যাড. ও লেখক মোঃ জুনায়েদ জুয়েল, দেশ টিভির বরগুনা প্রতিনিধি রিয়াজ আহমেদ মুসা, দীপ্ত টেলিভিশন এর বরগুনা প্রতিনিধি শাহ্ আলী, বিএসসি শিক্ষক মাসুম রাজা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক আল হাদি জামাল, অ্যাড. মেহেরাব অনিক, যুগান্তর পত্রিকার প্রতিনিধি নূরুল আহাদ অনিক, সাংবাদিক মহিউদ্দিন অপু, সাংবাদিক কাসেম হাওলাদার, রিপন মালী, সোহাগ হাওলাদার সহ প্রমুখ। সহ প্রমুখ।

বক্তারা ‘আজকের দর্পণ’ পত্রিকার জেলা ও উপজেলা প্রতিনিধির উত্তরোত্তর সমৃদ্ধি কামনাসহ আজকের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাতা পিরোজপুর ১ আসনের এর এমপি, মৎস্য ও প্রানী সম্পদ অধিদপ্তরের মাননীয় মন্ত্রী ও সম্পাদক নূরে আলম সিদ্দিকীর নেক হায়াত ও সুস্থতা কামনা করেন। এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।