গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী আল্লাহর মসজিদের সাবেক ইমাম ক্বারী হাবিবুর রহমান মুন্সী (৭৫) শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। শনিবার সকালে জানাজা শেষে বানিয়াশুরি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।