• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোডমার্চ কর্মসূচি সফল করতে নলছিটিতে পথসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৩, ০৯:০০ পূর্বাহ্ণ
রোডমার্চ কর্মসূচি সফল করতে নলছিটিতে পথসভা অনুষ্ঠিত

নলছিটি(ঝালকাঠি) প্রতিনিধি: ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এক দফা দাবিতে বরিশাল বিভাগীয় তারন্যের রোডমার্চ কর্মসূচি সফল করতে ঝালকাঠির নলছিটিতে পথ সভা করেছে বিএনপি।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে নলছিটি উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ষাইটপাকিয়া বাজারে এ পথ সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচি উপলক্ষ্যে নলছিটি উপজেলার নেতাকর্মীরা বাস, ট্রাক, মাইক্রোবাস ছাড়াও কয়েক শত মোটরসাইকেল নিয়ে যোগ দিয়েছেন। মাথায় ব্যান্ড ও ক্যাপ পড়ে, রং-বেরংয়ের গেঞ্জি গায়ে, হাতে জাতীয় এবং দলীয় পতাকা নিয়ে হাজারো নেতাকর্মী এসময়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বেলা পৌনে ১১টায় দিকে তুমুল বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে বিগত নির্বাচনে দলের ঝালকাঠি ২ আসনের এমপি প্রার্থী ও সাবেক এমপি ইলেন ভুট্টো সহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনতার উপচে পড়া ভিড় আর উচ্ছাসের মধ্য দিয়ে রোডমার্চ কর্মসূচির পথসভা অনুষ্ঠিত হয় ।

এসময় বক্তব্য রাখেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান ব্যারিষ্টার শাজাহান ওমর বীর উত্তম ,যুগ্ম মহাসচিব হারুন আর রশিদ, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো সাবেক এমপি, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুল হক নান্নু, কেন্দ্রীয় যুবদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম সুমন নলছিটি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, সাবেক নলছিটি উপজেলা ছাত্রদলের সভাপতি আসলাম খান সহ নলছিটি উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল , ছাত্রদল, শ্রমিকদলের নেতৃবৃন্দ ।