• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় নব জাগরণ এর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৩, ০৮:৪১ পূর্বাহ্ণ
গলাচিপায় নব জাগরণ এর উদ্যোগে ফ্রি  চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি

গলাচিপায় শুক্রবার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নব জাগরণ এর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প হয়।

উপজেলার আটখালী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) নাসিম রেজা। বিশেষ অতিথি ছিলেন ডা.আতাউর রহমান,গলাচিপা প্রেস ক্লাব সভাপতি
সমিত কুমার দত্ত মলয়,স্টান্ডার্ট বাংকের অফিসার অফিসার অমিত সরকার,উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা অজগর আলী প্রমূখ।

সভায় সভাপতিত্ব করেন ডাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ রায়। স্বাগত বত্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম।ক্যাম্পে ডা.আতাউর রহমান ১০২ জন রোগীকে চিকিৎসা সেবা দেন।এছাড়া ৩৩০ জন ছাত্র-ছাত্রীর ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়