গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার সাকোকাঠি গ্রামে ফাতেমা (৪) নামের এক শিশু পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ফাতেমা ওই গ্রামের প্রবাসী আবুল হোসেন খানের মেয়ে।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, রবিবার বেলা এগারটার দিকে খেলার ছলে বসতবাড়ির পুকুরে পরে যায় শিশু ফাতেমা। পরবর্তীতে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।