• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাকের চাপায় স্বামী-স্ত্রী আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৩, ০৭:২৬ পূর্বাহ্ণ

গৌরনদী প্রতিনিধি: বেপরোয়াগতির ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছে।
খবরপেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মুমূর্ষ অবস্থায় আহতদের উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
শনিবার রাত আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার গাইনেরপাড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বরগুনা থেকে মোটরসাইকেলযোগে স্বামী মিরাজ হোসেন তার স্ত্রী খাদিজাকে নিয়ে চিকিৎসা করানোর জন্য ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের গাইনেরপাড় এলাকায় অজ্ঞাত বাস পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মহাসড়কের ওপর ছিটকে পরেন স্বামী-স্ত্রী। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক স্বামী-স্ত্রীর পায়ের উপর উঠে গেলে দুইজনের পা গুড়ো হয়ে গুরুতর আহত হয়। আহতদের আশংকাজনক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।