হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধিঃ সোনার বাংলার প্রধান নগরী গুলোতে হাসপাতালের নামে কশাইখানায় রূপান্তরিত করেছে একদল সিন্ডিকেড ব্যাবসায়ীরা! প্রতিনিয়ত প্রবাসীদের আনন্দ কেড়ে নিচ্ছে ডাক্তার নামক কশাই গুলি।
সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষস সংযুক্ত আরব আমিরাত এর সাধারণ সম্পাদক ও বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব দেলওয়ার হোসেন চৌধুরী’র সহধর্মিণী -এর মৃত্যুতে শোকসভা ও দু’আ মাহফিল ২৩সেপ্টেম্বর শনিবার রাত ৯ঘটিকায় হুদাইবিয়া রেস্টুরেন্ট শারজা’য় অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জনাব এম এ কুদ্দুস খাঁ মজুনু এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব ইমন চৌধুরী ও কার্যনির্বাহী কমিটির প্রথম সদস্য জনাব শাহীন আহমদ তালুকদার এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব আব্দুল মালেক মল্লিক।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জনাব মুহিবুর রহমান মুহিব।
উক্ত শোকসভা ও দু’আ মাহফিলে বক্তারা বলেন, জনাব দেলওয়ার হোসেন চৌধুরীর সহধর্মিণীকে সিলেটের আখালিয়াতে অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে গত ১৬ই সেপ্টেম্বর, ডাক্তার দশ মিনিটের অপারেশন এর কথা বলে দীর্ঘ চার ঘন্টা অপারেশন করে ভূল চিকিৎসায় হত্যা করে ডাক্তার নামের কশাই। সিলেট হচ্ছে একটি রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী এলাকা এভাবে শুধু জনাব দেলওয়ার হোসেন চৌধুরীর সাথে নয় সকল মানুষের সাথে এভাবে ব্যাবসা চালু করেছে এসব হাসপাতালের নামে সিন্ডিকেড ব্যাবসায়ীরা। আর প্রতিনিয়ত আনন্দ কেড়ে নিচ্ছে প্রবাসীদের কাছ থেকে। সিলেটের সকল সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগন সকলেই ঐক্যবদ্ধ ভাবে এদের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ গড়ে তুলুন। আইনের আওতায় এনে ডাক্তার নামক কশাইদের বিচার করা হোক। দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়- এসব অসাধু ডাক্তার ও হাসপাতাল এর বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালনের আহবান প্রবাসীদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব মুজিবুল ইসলাম মুজিব, প্রধান পৃষ্ঠপোষক জনাব শাহ আলম, উপদেষ্টা জনাব আব্দুল মজিদ, সহ-সভাপতি জনাব আব্দুল আজিজ উজ্জ্বল, সহ-সভাপতি জনাব @মোঃ আব্দুল্লাহ কাইয়ুম, সহ-সভাপতি জনাব মোহাম্মদ আলী সোহেল, সহ-সভাপতি জনাব আতাউর রহমান মাছুম, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মোহাম্মদ ইলিয়াছ।
সূচিত শোকসভা ও দু’আ মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারি আব্দুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন উক্ত সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রহমত আলী।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জনাব মোহাম্মদ হাবিজ মিয়া, অর্থ সম্পাদক জনাব মির্জা আবু সুফিয়ান, সহ অর্থ সম্পাদক জনাব মোতাহার হোসেন চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক জনাব তারেক আহমদ রাজু, যুগ্ন সাধারণ সম্পাদক বাছন আলী, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদুর রহমান ছাচ্চু, সহ প্রচার সম্পাদক জাকির হোসেন, বিশিষ্ট কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক আব্দুস সামাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা কাজল মিয়া, ক্রীড়া সম্পাদক আল আমিন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইসমাইল আলী, সহ সদস্য বিষয়ক সম্পাদক মোঃ মিজান উদ্দিন ইসমাইল, সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুর রহিম , সম্মানিত সদস্য জাহাঙ্গীর আলম, রিপন মজুমদার, বাবুল আহমদ, খোকন আহমেদ, জনি আহমদ, ইরন খাঁ, সাঈদ আহমদ, ফয়সাল আহমদ, গিয়াস আহমদ, নুরুদ্দিন, আলমগীর হোসেন, প্রমুখ।
সবশেষে মিলাদ পরিচালনা করেন সংগঠনের তথ্য ও প্রকাশনা সম্পাদক ক্বারি মির্জা হাবিবুর রহমান এবং হাফেজ মাওলানা সাদিকুর রহমান চৌধুরী সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।