ইতালি প্রতিনিধিঃ
ইতালিতে প্রবাসী বাংলাদেশীদের প্রথম মানি এক্সচেঞ্জ কোম্পানির ২০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
ইতালিতে অনুষ্ঠিত বর্ণাঢ্য রেমিটেন্স উৎসবে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান বাংলাদেশের প্রতি ইতালি সরকারের ইতিবাচক ধারণা যাতে অব্যাহত থাকে সেদিকে নজর দেওয়ার আহবান জানিয়েছেন প্রবাসীদের প্রতি। এই উৎসবে হুন্ডি ব্যবসা বন্ধের সরকারের সহযোগিতাও কামনা করেছেন প্রবাসী বাংলাদেশীরা।
বিশ্বের রেমিটেন্স পাঠানো দেশগুলোর মধ্যে ইতালি সপ্তম স্থানে রয়েছে। দেশটিতে প্রবাসী বাংলাদেশীদের প্রথম মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির ২০ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য রেমিটেন্স উৎসবের আয়োজন করা হয় রোমে। এই উৎসবে অংশ নিয়ে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়েছেন। তিনি দুই দেশের প্রধানমন্ত্রীর সাথে সাম্প্রতিক বৈঠকের কথা উল্লেখ করে বলেন, ইতালি সরকারের বাংলাদেশীদের প্রতি গড়ে ওঠা ইতিবাচক ধারণা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শামীম আহসান। ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত শ্রীলংকার রাষ্ট্রদূত জগত বালাবেত্তা,ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হুমায়রা আজম। এ সময় বক্তব্য রাখেন ন্যাশনাল এক্সচেঞ্চ কোম্পানির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর ফরাজি,পরিচালক ইকরাম ফরাজী, আব্দুল ওহাব ফকির, ডাক্তার আনোয়ার ফরাজী, বাবুল মোড়ল প্রমূখ।সভা পরিচালনা করেন সাংবাদিক রিয়াজ হোসেন ও সুবর্ণা শারমিন। এ সময় সেরা ১০ রেমিটেন্স প্ররণকারীদের লটারির মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সেরা দশ এজেন্ট এর মাঝেও আকর্ষণীয় পুরস্কার প্রদান করেন। অতিথিদেরও বিশেষ সস্মাননা দেওয়া হয়।শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত উপমা, নীতু সংগীত পরিবেশন করেন।