সেপ্টেম্বর রোটারি এডুকেশন ও লিটারেচার মাস উপলক্ষে রোটারি ক্লাব অব বরিশাল মিডটাউনের পক্ষ থেকে চরাদী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয় । ক্লাব প্রেসিডেন্ট দেবদ্বিজা বাপ্পার সভাপতিত্বে খেলাধুলা সামগ্রী বিতরণ প্রকল্পের চেয়ারম্যান ছিলেন রোটাঃপিপি রেজিন উল কবির ( ল্যাফটিনেন্ট গভর্নর , বরিশাল জোন )
এ-সময় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে রোটারীয়ানদের মধ্যে বক্তব্য রাখেন গভর্নর এডভাইজার হান্নান মল্লিক,ডিস্ট্রিক্ট সেক্রেটারী মাহতাবউদ্দিন আল মাহমুদ,এডিশনাল গভর্নর শফিকুল ইসলাম চুন্নু , এছাড়া সাধারণ শিক্ষার্থীদের প্রতি রোটারি সার্ভিসের উপর বক্তব্য রাখেন জোন ট্রেনার জুয়েল শাহিন ।