• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বুঝতে হবে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৩, ১৭:৫৬ অপরাহ্ণ
বুঝতে হবে নির্দেশনা

শেখ ফাহমিদা নাজনীন

শিখতে হবে, এই তো শেখার শুরু,
চিনতে হবে, কে সে মহান গুরু?
কার নামটি জড়িয়ে প্রভুর সাথে,
পাঁচটি বেলা লুটাও কেবলা পথে?
প্রশংসিত চির সমুজ্জ্বল,
জানতে হবে তাঁর প্রেমের অতল।
বুঝতে হবে নির্দেশনা তাঁর,
আন্দোলনের প্রকৃত আকার।
তারপরে তাঁর আস্ত জীবনখানি,
চর্চা করো সিরাত গ্রন্থ আনি।
শিখতে হবে, উল্টো ধারার মাঝে,
কেমন করে মন ডোবাবে কাজে?
কেমন করে শিখবে ন্যায়ের বাণী?
আসুক বিরোধ, আনুক অশেষ হানি।
সুবিচার আর ন্যায় পরায়ণ জ্ঞান,
তাঁরই জীবন করবে তোমায় দান।
তার সাথে নাও মানব প্রেমের বল,
বুকের ভেতর সাহস অনর্গল।
এবার তবে তৈরি হলে তুমি,
বিশ্বসভা দৃপ্ত কদম চুমি,
পরিয়ে দেবে বিশ্ব নেতার তাজ,
বিশ্ব নবীর অনুসারির সাজ।