• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬জনের জেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৩, ০৮:২৬ পূর্বাহ্ণ
সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬জনের জেল

নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী থেকে অবৈধভাবে ড্রেজারে বালু উত্তোলনের সময় ছয়জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাত ২ টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে বিভিন্ন মেয়াদে তাদের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নজরুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নাসির হাওলাদার (৪৫), মোঃ রহিম হাওলাদার( ৫৫), ইমাম হোসেন( ২২),সুজন হোসেন ( ২৩), নাজমুল হাওলাদার( ২০) ও রাসেল হাওলাদার( ২০)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ইউএনও মোঃ নজরুল ইসলাম বলেন , বিনা অনুমতিতে সুগন্ধা নদী থেকে অবৈধভাবে ড্রেজারে বালু উত্তোলন করা হচ্ছিল। এ খবরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ছয়জনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত একটি কাটার মেশিন ও দুটি বাল্কহেড জব্দ করা হয়েছে।