• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় চিহ্নিত মাদক সম্রাট ও সহযোগী এখন পুলিশের খাঁচায়।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১, ২০২৩, ১৪:১৮ অপরাহ্ণ
হিজলায় চিহ্নিত মাদক সম্রাট ও সহযোগী এখন পুলিশের খাঁচায়।

হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা থানা পুলিশ গত ৩০ তারিখ দিবাগত রাতে চিহ্নিত মাদক সম্রাট মোশারফ মোল্লা ও তার সহযোগী সুমন শিকদারকে মাদকসহ হিজলা থানা পুলিশ আটক করেছে।

জানা যায় গভীর রাতে গোপন সংবাদের হিজলা থানার চৌখশ একটি পুলিশ টিম অভিযান পরিচালনা করে ভিত্তিতে গাঁজা ও ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করেছে মোশারফ মোল্লা ও সুমন সিকদার কে আটক করতে সক্ষম হয়েছে।

হিজলা থানা অফিসার ইনচার্জ জুবাইর আহমেদ জানায় মাদক বিক্রেতা ও সেবনকারীদের স মূলে উৎপাটন জন্য থানা পুলিশ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।

এরই মধ্যে কয়েকজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এমনকি গত ৩০ তারিখ দিবাগত রাতে মোশারফ মোল্লা ও তার সহযোগী সুমন শিকদার কে ইয়াবা গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। মোশারফ মোল্লার বিরুদ্ধে হিজলা থানায় সাতটি মাদক মামলা রয়েছে। তিনি আরো বলেন থানা পুলিশ এই চক্রটির অনেক সদস্যকেই একাধিকবার মাদকসহ আটক করে জেল হাজতে প্রেরণ করেছিল। অন্যান্যদের বিরুদ্ধে সোর্স নিয়োগ দেয়া আছে পর্যায়ক্রমে সবাই ধরা পড়বে।