• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বিপুল পরিমাণ অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৩, ১০:১৫ পূর্বাহ্ণ
গৌরনদীতে বিপুল পরিমাণ অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে দশ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী ও ভেসাল জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বিভিন্ন খালে ইউনিয়ন পরিষদের সহযোগিতায় অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করে মৎস্য অফিস। একইদিন দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে ইউএনও মো. আবু আবদুল্লাহ খানের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় মৎস্য কর্মকর্তা আবুল বাসার, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, এসআই মো. সহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।