• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বামনায় আমেরিকা প্রবাসী টুকুর গনসংযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৩, ১১:১৫ পূর্বাহ্ণ
আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বামনায় আমেরিকা প্রবাসী টুকুর গনসংযোগ

স্টাফ রিপোর্টার:
বরগুনার বামনায় আজ শুক্রবার আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা আমেরিকা প্রবাসী ডঃ মাহবুবুর রহমান টুকু গনসংযোগ করেন। তিনি মটর সাইকেল বহর নিয়ে উপজেলার চালিতাবুনিয়া, তুলাতলা, বামনা সদর,সোনাখালী জাফ্রাখালী,কালাইয়া, জয়নগর, ডৌয়াতলা,মদিনা বাজার, পিপুলিয়া বাজারে গনসংযোগ করেন। বামনা সদরে গনসংযোগের পর বামনা প্রেসক্লাবে প্রেস ব্রিফিং করে এ সময় তিনি শেখ হাসিনার উন্নয়ন মুলক লিফলেট বিতরন করেন। তার সফর সঙ্গী ছিলেন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগের নেতাকর্মীরা। গনসংযোগ শেষে উপজেলা সদরের গোল চত্তরে সংক্ষিপ্ত সমাবেশে বলেন পুনরায় নৌকায় ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে। স্মাট বাংলাদেশ,ক্ষুদা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে হবে।