গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ “জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্যে বরিশালের গৌরনদীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মো. আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, ডাঃ টিপু সুলতান সহ অন্যান্যরা।