স্টাফ রিপোর্টার:
বরগুনার বামনা উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তথ্য সংগ্রহ করতে আসার পথে বামনা-পাথরঘাটা মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় ট্রাকের সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বরগুনার এনএসআই সদস্য জয় দে(২৭) নিহত হয়েছে। এসময় তার সঙ্গে থাকা অপর আরো আরোহী এনএসআই সদস্য মো. মেহেদী হাসান(২৬) গুরুতর আহত হয়েছে।
আজ শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। বামনা থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে। এদিকে গতবছর ১২ নভেম্বর বরগুনা এনএসআই সহকারী পরিচালক আল-আমীন হোসেন তালতলী উপজেলায় দ্বায়িত্ব পলনরত অবস্থায় ট্রলীর সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়ে ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানাগেছে, মেসার্স আল-আমীন এন্টারপ্রাইজ নামে বরিশাল মেট্টো ড ১১-০০৯৯ নম্বররের একটি ট্রাক বামনা থেকে বেপরোয়া গতিতে একটি অটো রিক্সা ওভারটেক করার চেষ্টা করে এসময় বরগুনা থেকে আসা এনএসআই সদস্য জয় দে সড়কের বাম পাশ দিয়ে নিজে মটরসাইকেল চালিয়ে বামনায় যাচ্ছিলেন। ট্রাকটির বেপরোয়া গতি থাকায় ওভারটেক করার সময় মটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের সাথে সাথে ট্রাকটি মটরসাইলের আরোহীদের চাপা দিয়ে সড়কের পাশে ধানক্ষেতে পরে যায়। স্থানীয়রা দুই এনএসআই সদস্য কে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানের কর্তৃব্যরত চিকিৎসকরা জয় দে কে নিহত ঘোষনা করেন। গুরুতর আহত মেহেদী হাসানকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এনএসআই সদস্য জয় দে’র এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর শুনে যুবলীগের সম্মেলনের প্রধান অতিথি হিসাবে যুবলীগ প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদারসহ সকল নেতাকর্মীরা হাসপাতালে জয় দেয় মরাদেহ দেখতে ছুটে আসেন।
সুভাষ চন্দ্র হাওলাদার বলেন, তরুন এবং একজন সৎ এনএসআই সদস্য ছিলেন জয় দে। সে আমাদের যুবলীগের সম্মেলনের তথ্য সংগ্রহ করতে এসে প্রাণ হারিয়েছেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি ও শোকগ্রস্থ্য পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
বামনা থানার অফিসার ইন চার্জ মো. মাইনুল হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া আগেই ঘাতক ট্রাক চালক পালিয়েছে। চালককে আটকের জন্য বিভিন্ন স্থনে অভিযান পরিচালনা করা হচ্ছে।