• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভিসানীতি এখন বিএনপির জন্য বুমেরাং হয়ে দেখা দিয়েছে-রাশেদ খান মেনন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৩, ০৩:৩৮ পূর্বাহ্ণ
ভিসানীতি এখন বিএনপির জন্য বুমেরাং হয়ে দেখা দিয়েছে-রাশেদ খান মেনন

ভিসানীতি এখন বিএনপির জন্য বুমেরাং হয়ে দেখা দিয়েছে তাদের আন্দোলনের বেলুন এখন চুপসে গিয়েছে তাই তাদের নির্বাচন প্রতিরোধের তারিখ পূজার পরে নিয়ে গিয়েছে। এভাবে কখনো ঈদ কখনো পূজা পিছাতে পিছাতে তাদের বেহাল অবস্থা, আর সামনের নির্বাচনে না এলে তাদের অবস্থা আরও সঙ্গীন হয়ে দলের বিলুপ্তি হয়ে যাবে।
আজ (০৬ অক্টোবর ২০২৩) বাবুগঞ্জ উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত পার্টির কর্মি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এ কথা বলেন।
বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি গোলাম হোসেনের সভাপতিত্বে মেনন আরো বলেন চ্যালেঞ্জ এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, ডেঙ্গুর মৃত্যুতে মানুষকে রক্ষা করা।
কর্মি সভায় আরো বক্তব্যের রাখেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য লুৎফুন্নেছা খান, পলিটব্যুরো সদস্য নজরুল হক নিলু,সাবেক সাংসদ জেলা সাধারণ সম্পাদক এডভোকেট টিপু সুলতান,জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ, শাহিন হোসেন প্রমুখ।