মাসুদ রেজা ফয়সাল
স্টাফ রিপোর্টার:
বরগুনার বামনায় শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস- ২০২৩ উদযাপন করা হয়। “জন্ম ও মৃত্যু নিবন্ধন করি- নাগরিক অধিকার নিশ্চিত করি” এ প্রতিপাদ্য নিয়ে একটি বর্ণাঢ্য রেলি বের হয়। রেলি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদারের সভাপতিত্বে জন্ম মৃত্যু নিবন্ধন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ তারেক হাসান, বুকাবুনিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সবুজ, বামনা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট চৌধুরী কামরুজ্জামান সগির, বামনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাকির হোসাইন, বামনা সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ ইদ্রিস আহমেদ, বুকাবুনিয়া ইউপি সচিব মোঃ আঃ বারেক প্রমুখ।