আল মামুন,খুবি প্রতিনিধি :
প্রতিবছরের ন্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের(খুবি)বাংলা বিভাগের ২১ ব্যাচের উদ্যোগে আনন্দ ও উৎসব মুখর পরিবেশে আয়োজিত হয়েছে একদিনের এই চড়ুইভাতি
গত (শনিবার) দুপুর থেকে বার্ষিক বনভোজনে আনুষ্ঠানিকতা শুরু হয়।উক্ত অনুষ্ঠানে বাংলা বিভাগের শিক্ষক,শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের প্রধান ড.মো:রুবেল আনছার তিনি বলেন, প্রতিটি ব্যাচের মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতা বজায় থাকুক এবং বাংলা বিভাগের প্রতিটি শিক্ষার্থীর মধ্যে প্রীতি ও বন্ধন সৃষ্টির জন্য শিক্ষকদের পক্ষ থেকে সর্বদা সহযোগিতার আশ্বাস দেন।
বাংলা বিভাগের সর্বকনিষ্ঠ শিক্ষার্থীরা অর্থাৎ প্রথম বর্ষের শিক্ষার্থীরা জানান, বিভাগে এসেই নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। অত্র বিভাগের সিনিয়র, শিক্ষক দের সাথে একসাথে বসে এই প্রীতিভোজনে অংশগ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দ অনুভব করছ।
পরে বাংলা ডিসিপ্লিনের বার্ষিক ফুটবল টুর্নামেন্টের বিজয়ী মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।