।
হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধিঃ ৩০শে সেপ্টেম্বর শনিবার বাদ এশা আল মামুরা গ্রুপের চেয়ারম্যান মির্জা আবু সুফিয়ান এর সভাপতিত্বে এবং আল মামুরা ইসলামিক একাডেমি’র প্রধান শিক্ষক হাফিজ ইব্রাহিম আলী ও মুজাক্কির হোসেন রাহিম এর যৌথ পরিচালনায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মির্জা শাহী মোবারক এবং নাতে রাসূল ﷺ পরিবেশন করেন মির্জা হাবিবুর রহমান।
ফয়সল আহমদ ও কাওসার আহমদ এর শুভেচ্ছা বক্তব্যে আয়োজিত মীলাদ মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ শারজাহ শাখার সভাপতি মাওলানা ছাদিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খলিফা কা’বি মসজিদের ইমাম মাওলানা ফয়েজ আহমদ, হারামাইন মসজিদের ইমাম হাফিজ ইসলাম উদ্দিন, শারজাহ আল ইসলাহর উপদেষ্টা মুহাম্মদ আব্দুল মান্নান, সহ সভাপতি মুহাম্মদ সুয়েব আলী, আজমান আল ইসলাহর সহ সভাপতি ক্বারি আব্দুর রহমান, শারজাহ আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ছালমান হোসেন, এবং হাফিজ আজাদুর রহমান।
আলোচনা ও মীলাদ মাহফিলে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ ﷺ হচ্ছেন- জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারা পৃথিবীর মানুষদের জন্য রহমত।
তাঁর আগমনে মানুষ পেয়েছে সঠিক পথের দিশা, দূর হয়েছে পাপাচার। হত্যা খুন রাহাজানি-হানাহানিতে লিপ্ত আরব সহ গোটা বিশ্ব একজন মধ্যস্ত বিশ্বস্ত মানুষ খুজছিল, তাঁর আগমনে আরবের সকল গোত্রের মানুষ পেয়েছে ত্রাণকর্তা। লোপ পেয়েছে তমাবশ্যা সম্ভ্রম হানি থেকে রক্ষা পেয়েছিল গোটা নারি জাতি।
এককথায় তাঁর আগমন ছিল আল্লাহর রহমত, মুমিনরা তার আগমনের মাসকে স্বাগত জানিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পালন করে। আল মামুরা গ্রুপ সংযুক্ত আরব আমিরাত আয়োজন করেছে আলোচনা সভা ও মিলাদ মাহফিল।
উক্ত আলোচনা ও মীলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, মিজানুর রহমান, শেখ সজিব, মাছুম আহমদ, আব্দুল জলিল, তুহিন আহমদ, আনহার মিয়া, মুজিবুর রহমান, জাবেদ আহমদ, মানিক মিয়া, শরীফ উদ্দিন প্রমুখ।
সর্বশেষ মীলাদ ও মুসলিম উম্মাহর জন্য দু’আ-র মাধ্যমে মীলাদ মাহফিলের সমাপ্তি হয়।