• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে ডিবির অভিযানে তিন কেজি গাঁজা সহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৩, ০৭:৪৪ পূর্বাহ্ণ
আমতলীতে ডিবির অভিযানে তিন কেজি গাঁজা সহ আটক ২

বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনা জেলার আমতলী উপজেলার ৩নং আঠারোগাছিয়া ইউনিয়নের শাখারিয়া ১নং ওয়ার্ডস্হ বাসস্ট্যান্ডে ডিবির অভিযানে তিন কেজি গাঁজা সহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদক দুই ব্যবসায়ীর নাম সজীব গাজী (২৩) ও মিলন গাজী (২৪)

আটককৃত দ্বয়ের বাড়ী কুকুয়া ইউনিয়নের আজিমপুর বাজারে। সজীবের পিতার নাম আনোয়ার গাজী এবং মিলনের পিতার নাম জসিম গাজী

বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ বশির আলম গণমাধ্যম কে জানান, আজ মঙ্গলবার সকাল পাঁচটায় আমতলীর ৩নং আঠারোগাছিয়া ইউনিয়নের শাখারিয়া ১নং ওয়ার্ডস্হ বাসস্ট্যান্ডে তিন রাস্তার মোড়ে জনৈক জাফর বেপারীর দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তিন কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলা গোয়েন্দা শাখার এস আই জাহিদ কবিরের নেতৃত্বে চেকপোস্টে তল্লাশি চালিয়ে সজীবের কাছ থেকে দুই কেজি ও মিলনের কাছ থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়। যার বাজার মূল্য দুই লাখ দশ হাজার টাকা।

তিনি আরো বলেন, আটককৃত আসামিরা কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে হানিফ পরিবহন থেকে বাসে করে বরগুনার উদ্দেশ্যে আসে। এমন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী টোলঘর থেকে বরগুনা ডিবি পুলিশের একটি টিম তাদেরকে নজরদারি করতে থাকে। শাখারিয়া বাসস্ট্যান্ডে এসে তারা নামলে ডিবির সদস্যরা তাদেরকে হাতেনাতে গাঁজা সহ আটক করে।

আটককৃত সজীব মিলনের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্হা করা হবে বলে জানান বরগুনা ডিবির অফিসার ইনচার্জ বশির আলম।