গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে বরিশালের গৌরনদী পৌর যুবলীগের দুই নেতাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলো- পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ হাওলাদার।
মঙ্গলবার বিকেলে গৌরনদী উপজেলা যুবলীগের প্যাডে সভাপতি মোঃ আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব আলম স্বাক্ষরে তাদের সাময়িক বহিস্কার করা হয়। উল্লেখ্য গত কয়েকদিন পূর্বে উপজেলার কসবা এলাকায় তিন যুবলীগ নেতাকে কুপিয়ে আহত করা হয়। এঘটনায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার ও তার সহযোগীদের আসামী করে মামলা দায়ের করা হয়। তবে ঘটনার পর থেকে নিজেকে নির্দোষ দাবী করে আসছিলো আল আমিন।