• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যবিপ্রবির রাজবাড়ী জেলা ছাত্রকল্যান সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি আনোয়ার, সম্পাদক ফারুক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৩, ০৫:৩৭ পূর্বাহ্ণ
যবিপ্রবির রাজবাড়ী জেলা ছাত্রকল্যান সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি আনোয়ার, সম্পাদক ফারুক

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) রাজবাড়ী জেলা ছাত্রকল্যান সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইন্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ২০১৮-১৯ সেশনের আনোয়ার হোসেন কে সভাপতি ও এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের ২০১৯-২০ সেশনের ফারুক হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।

সোমবার (৯ অক্টোবর) টিএসসি ভবনের ২য় তলায় নবীন বরণ ও কমিটি গঠন অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয় এবং আগামী ৭ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য বলা হয়।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ এবং অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। একই সাথে রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুজ্জামান জাহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক দেবেন্দ্রনাথ রয় ও রসায়ন বিভাগ প্রভাষক ইশরাত জাহান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এগ্রিকালচার ইঞ্জিনিয়ার কে এম রোকনুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ, গাকো ফার্মাসিউটিক্যাল লিঃ এর যশোর ডিপো ইনচার্জ মেহেদী ওমর, দাউদ পাবলিক কলেজের প্রদর্শক নাসির উদ্দিন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রফিবুল ইসলাম ও মোঃ মাহবুব আলম।