• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিক পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৩, ১১:১৯ পূর্বাহ্ণ
বরগুনায় শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিক পালিত

বরগুনা জেলা প্রতিনিধি:
“দুনিয়ার মজদুর এক হও, বাংলার শ্রমজীবী মানুষ এক হও” এই স্লোগানকে সামনে রেখে ঐতিহাসিক গৌরব, আন্দোলন, সংগ্রাম ও সফলতার জাতীয় শ্রমিক লীগের ৫৪ বছর উপলক্ষে বরগুনায় সমাবেশ, কেক কাটা ও বর্ণাঢ্য র‍্যালি মধ্য দিয়ে এই দিনটিকে উদযাপন করার হয়েছে। আজ (১২ অক্টোবর) বেলা ১১ টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা। শেষে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয় সামনে এসে র‍্যালি শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: জাহাঙ্গীর কবির,বীর মুক্তিযোদ্ধা মোতালেব মৃধা, পৌর মেয়র এ্যাড. কামরুল আহসান মহারাজ, শ্রমিক লীগের সভাপতি আব্বাস হোসেন মন্টু ও জেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক এ্যাড.সুনাম দেব নাথসহ অন্যান্য নেতাকর্মীর উপস্থিত ছিলেন।