রিয়াজ শরীফ, বাকেরগঞ্জ প্রতিনিধি ঃ
জাতীয় শ্রমিকলীগ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলার সভাপতি কালাম ডাকুয়ার নেতৃত্বে বিশাল আনন্দ ৱ্যালি অনুষ্ঠিত হয় এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র লোকমান হোসেন ডাকুয়া।
বাকেরগঞ্জে জাতীয় শ্রমীক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা শ্রমীক লীগের আয়োজনে সরকারী বাকেরগঞ্জ কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য মিছিল বরিশাল-পটুয়াখালী মহা সড়ক হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়। কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহনে বিশাল মিছিলে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাফিজুল ইসলাম নান্না,যুগ্ন সাধারণ সম্পাদক আমল চন্দ্র দাস শিবু, সৈয়দ মোজাম্মেল, সাংগঠনিক সম্পাদক স্বপন দাস, যুবলীগ সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান জোমাদ্দার, সাধারন সম্পাদক মাসুদ আকন, পৌর যুবলীগ সভপাতি খন্দকার জিয়াউর রহমান রিপন, শ্রমিক লীগের সহ সভাপতি জালাল শরীফ, ফোরকান বিশ্বাস, প্রচার সম্পাদক রাজু, নান্নু,দপ্তর সম্পাদক রিপন,ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া,পৌর ছাত্রলীগের সভাপতি কাওসার হোসেন,কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম রাজু এবং পৌর কাউন্সিলর আবুল কালাম,খান মোহাম্মদ সেলিম,সুজন দেবনাথ সহ অঙ্গসংগঠনের নেত্রী বৃন্দ।