• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় গণসংযোগে ব্যস্ত আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৩, ১১:৫৪ পূর্বাহ্ণ
হিজলায় গণসংযোগে ব্যস্ত আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা।

হিজলা প্রতিনিধি।। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা গণসংযোগে ব্যস্ত।

১১ ই অক্টোবর বিকাল পাঁচটার দিকে বরিশাল ৪ আসনে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আফজালুল করিম উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে উপজেলার মেহমানিয়া ইউনিয়নের টেকের হাট বাজারে গণসংযোগ করে সরকারের উন্নয়ন কর্মকান্ডের লিফলেট বিতরণ করেন।

দীর্ঘ তিন মাস যাবত তিনি হিজলা মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট থানার বিভিন্ন এলাকায় এলাকায় গণসংযোগ করে আসছে।

এডভোকেট আফজালুল করিম বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বরিশাল বার কাউন্সিলের সাবেক সভাপতি।

তিনি মরহুম বীর মুক্তিযোদ্ধা সবেক সাংসদ এ কে এম নুরুল করিম (আবুল খায়ের মাস্টারের) পুত্র।

এডভোকেট আফজালুল করিম এর সাথে গণসংযোগে অংশগ্রহণ করেন হিজলা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী শাহে নেওয়াজ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাস্টার ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী কামরুজ্জামান ছাইলু, উপজেলা কৃষক লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু, মেমানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মৃধা, সাধারণ সম্পাদক ডাক্তার অলিউদ্দিন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা।

মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আফজালুল করিম জানায় ২৫-৩০ বছর আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে ছিলাম।

২০০৮ সালে আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে নৌকার প্রতীক দিয়েছিল পরে দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।
আশা রাখি এবার নেত্রী আমাকে মনোনয়ন দিয়ে হিজলা মেহেন্দিগঞ্জ ও কাজির হাটবাসীর খেদমত করার সুযোগ করে দিবেন।