• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৩, ১১:০১ পূর্বাহ্ণ
গৌরনদীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে র্যা লি , মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা চত্বর থেকে র্যা লি বের করা হয়। র্যা লি পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, সহকারী শিক্ষা কর্মকর্তা লিটু চ্যাটার্জী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপ প্রমূখ। শেষে গৌরনদী ফায়ার সার্ভিসের সাব-অফিসার আকতার হোসেনের নেতৃত্বে অগ্নিকান্ড নির্বাপক বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।