• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উপকূলে সুপেয় পানির অধিকার নিশ্চিতে বরিশালে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৩, ০৮:১৫ পূর্বাহ্ণ
উপকূলে সুপেয় পানির অধিকার নিশ্চিতে বরিশালে সমাবেশ

বরিশাল

উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে বরিশালে সমাবেশ করেছে প্রান্তজন নামে একটি সামাজিক সংগঠন।

সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

কনজুমার এ্যাসোসিয়েশনের (ক্যাব) সাধারণ সম্পাদক রনজিৎ দত্তের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী, সামাজিক সংগঠন আরোহী’র নির্বাহী পরিচালক এটিএম খোরশেদ আলম, এনডিএস এর নির্বাহী পরিচালক শওকত আলী বাদল, সিডিপির সমন্বয়কারী রাশেদ, প্রান্তজনের নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম শাহাজাদা।

সমাবেশে বক্তারা উপকূলের প্রতিটি মানুষের জন্য সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সরকারকে মানুষের জন্য সুপেয় পানির অধিকার নিশ্চিত করার দাবী জানান।